সিলেটে গ্রামীণ ফোনের ৫ লক্ষাধিক টাকার মালামাল সহ ৪ ছিনতাইকারী আটক

সিলেট নিউজ বিডি ডেস্কঃ এসএমপি কোতোয়ালী থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে বৃহস্পতিবার (১৪ মার্চ) ৪ ছিনতাইকারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে গ্রামীণ ফোনের মালামাল সহ প্রায় ৫ লক্ষ টাকার ছিনতাইকৃত মালামাল জব্ধ করা হয়।

আটককৃতরা হলেন- রাজবাড়ী জেলার পাংশা থানার জোনা গ্রামের আজাদুর রহমানের পুত্র মিজানুর রহমান, শরিয়তপুর জেলার জাজিরা থানার বিলাসপুর গ্রামের মোবারক আলীর পুত্র মো. আবু তাহের, কুমিল্লা জেলার তিতাস থানার উজিরা কান্দি গ্রামের ফখরুল ইসলাম ভূইয়ার পুত্র শাহাদত ভূইয়া, মাগুরা জেলার শালিখা থানার শরুশুনা গ্রামের ফখর আলীর মোল্লার পুত্র সুমন হোসেন।