সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেট নগরীর বনকলাপাড়ায় ২৯ মার্চ শুক্রবার দিবাগত রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রুহিন আহমদ খাঁন ও তুহিন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় পথচারী বোবা কিশোর সহ ৪জন আহত হয়। গুরুতর আহত মাছুম বড়ুয়া(১৭) পিতা- আলংগির, জুনু মিয়া (২৬)পিতা- জজ মিয়া, রুহুল আমিন(৩২)পিতা- ইস্কান্দার, জনি(২০) পিতা দিদার বক্স। তাদেরকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের নাট্য বিষয়ক সম্পাদক রুহিন আহমদ খাঁন গ্রুপের সাথে সাবেক ৭নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি তুহিন গ্রুপের মধ্যে বেশকিছু দিন যাবত বিরোধ চলে আসছিল। শুক্রবার দিবাগত রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তুহিন গ্রুপের কর্মীরা রুহিন গ্রুপের কর্মীর ওপর হামলা চালালে শুরু হয়ে যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওযার ঘটনা। একপর্যায়ে উভয়পক্ষ ২ রাউন্ড ফাঁকা গুলী ছুঁড়লে এলাকায় চড়ম আতঙ্ক সৃষ্টি হয়।
রুহিন আহমদ খাঁন জানান, চাঁদাবাজ তুহিন ছাত্রলীগকে পুঁজি করে এলাকায় ইয়াবা কারবার পরিচালনা করছে। ইয়াবা ব্যবসায় বাধা দেয়ার কারনে আমার কাছে চাঁদা দাবী করে। চাঁদা না দেয়ায় আমার ব্যবসা প্রতিষ্টানসহ আমার অফিসে বঙ্গবন্ধুর ছবি এবং মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে রাস্তায় পথচারীর উপর গুলি ছুরে পালিয়ে যায়। এ সময় আমার কর্মচারীসহ ৪জন আহত হয়।
Sylhetnewsbd Online News Paper