বর্নী আদর্শ উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি:: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বড়লেখা উপজেলার বর্নী আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১১ টায় স্কুল মাঠে প্রধান শিক্ষক মো. বাবুল হোসেন র’ সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহ-কারি শিক্ষক এইচ এম হাসানুজ্জামানের পরিচালনায় পুরুস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

সভায় প্রধান অতিথির বক্ত্যব রাখেন, ম্যানেজিং কমিটির সভাপতি সুবেদার (অবঃ) রিয়াজ উদ্দিন।

অন্যদের মধ্য বক্ত্যব রাখেন, বিদ্যালয়েরর সিনির শিক্ষক আব্দুর রহিম,বাবু বিভুতি ভুষন চক্রবর্ত্তী, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র লন্ডন প্রবাসী মাহমুদ হোসেন।

আলোচনা শেষে ভিবিন্ন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্য শিক্ষার্থীদের কে পুরুস্কৃত করা হয়।