বড়লেখা চান্দগ্রামে দরিদ্র পরিবারের মধ্য বৈদ্যুতিক ফ্যান বিতরণ

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভী বাজারের বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রামে হত দরিদ্র ২৫ টি পরিবারের মধ্য বৈদ্যুতিক ফ্যান বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) বিকাল ৩ ঘটিকার সময় স্হানীয় হাজি তেরা মিয়ার বাড়িতে যুক্তরাজ্য প্রবাসি কামরুল ইসলাম এর অর্থায়নে এ বৈদ্যুতিক ফ্যান বিতরণ করা হয়।

বিতরণ কালে প্রধান অতিথি ছিলেন ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো.ময়নুল হক।
অন্যদের মধ্য ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আতিকুল ইসলাম, মো.আনোয়ার হোসেন, ব্যবসায়ী জয়নুল ইসলাম।
এছাড়া ও মো.সেলিম উদ্দিন,ছায়েম আহমদ, আহমদ আলী প্রমুখ উপস্হিত ছিলেন।