সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত মঈনুল ইসলাম পারভেজ

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন জগন্নাথপুর উপজেলাধীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম পারভেজ।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার শর্তাবলীর আলোকে জাতীয় শিক্ষা সপ্তাহ সুনামগঞ্জ জেলা নির্বাচন কমিটি তাঁকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত করে। ইতি পূর্বে তিনি উপজেলা পর্যায়ে জগন্নাথপুর উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন।

এছাড়া তিনি ২০০৪ ও ২০১৬ সালে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৩ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে এমফিল ডিগ্রী অর্জন করেন।
মোহাম্মদ মঈনুল ইসলাম পারভেজ তিনি লেখক ও গবেষক তাঁর রচিত ‘মহাগ্রন্থ আল কোরআনের শ্রেষ্ঠত্ব’ ‘ইসলামে শিশুর মৌলিক অধিকার’ ‘সিয়ামে রামাদ্বান ও আমাদের করণীয়’ ‘ইসলামের ঐতিহাসিক যুদ্ধ রাসূল (সা.)- এর মু‘জিযা ’ ‘আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের পরিচয়’ নামে পাঁচটি বই প্রকাশিত হয়েছে।