মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: বড়লেখা উপজেলার দাসের বাজার হইতে জুড়ি-বাছিরপুর ও ফকির বাজার রাস্তার দাসের বাজারের শাফলা ট্রেডার্স’র সামনের ত্রি মুখী পয়েন্টের গর্তগুলো পুকুরে পরিণত, দীর্ঘদিন থেকে মেরামত না করায় এখন বৃষ্টি হওয়াতে জনদুর্ভোগ চরমে।
এ রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক শত ছোট বড় গাড়ি ও কয়েক হাজার মানুষ চলাচল করেন। গত ২বছরে আগে বন্যার সময় এ স্থানে বিধ্বস্ত হয়ে গর্তের সৃষ্টি হয়ে এখন পুকুরে পরিনত হয়েছে। সামান্য বৃষ্টি হলে ৩থেকে ৪ ফুট পর্যন্ত পানি জমে থাকে।
সৃষ্টি হওয়া গর্তের পার্শবর্তী যাতায়াতের সুবিধা না তাকায় কলেজ ও স্কুলগামী ছাত্র-ছাত্রীদের যাতায়াতে মারাত্মক ক্ষতির সমূখিন হতে হয়।
সরজমিনে দেখা যায়, বাজারের পশ্চিমে ত্রি মুখি পয়েন্টের শাফলা ট্রেডার্স’র সামনের ভাঙা আর বড় বড় গর্তগুলোর কারণে গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, বড়লেখা থেকে ফকির বাজার যাওয়ার পথে মালবোঝাই ট্রাক ও সিএনজি (অটোরিকশা) গর্তে আটকা পড়ে বিকল হয়ে যায়, অনেক সিএনজি গর্তে পড়ে সামনের চাকার স্কেল ভেঙে দুর্ঘটনায় কবলিত হয়ে আটকা পড়ে।
স্থানীয় ব্যাবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে যানা যায়, প্রতিদিনই এই ভাঙায় পড়ে গাড়ি বিকল হয়ে যায়, তাই অনেকে মালবোঝাই গাড়ি এ রাস্তা দিয়ে আনা নেওয়া বন্ধ করে দিয়েছেন।
দীর্ঘদিন থেকে রাস্তার ভাঙা মেরামত না হওয়ায় এখন বৃষ্টি হওয়াতে বড় বড় গর্ত গুলোতে পানি আটকে পুকুরের মত হয়েছে। এ নিয়ে এ রাস্তা দিয়ে চলাচলকারী সহ এলাকার মানুষদের মনে ক্ষুভের সঞ্চার সৃষ্টি হয়েছে।
অনেকে বিকল হওয়া গাড়ি সহ চলাচলের অনুপযোগী এ রাস্তার ছবি সোস্যাল মিডিয়ায় ছেড়ে ক্ষুভ আর প্রতিবাদ যানাচ্ছে।
রাস্তা দিয়ে চলাচলকারী যাত্রী এবং স্থানীয়দের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কালক্ষেপণ না করে রাস্তাটি গর্ত গুলো দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করে দেওয়া হউক।

Sylhetnewsbd Online News Paper