বড়লেখায় সড়ক দুর্ঘটনায় এক তরুনের মর্মান্তিক মৃত্যূ

সিলেট নিউজ বিডি ডেস্কঃ মৌলভীবাজার থেকে আসার পথে সড়ক দুর্ঘটনায় বড়লেখার এক তরুনের মর্মান্তিক মৃত্যূর খবর পাওয়া গেছে। নিহত তরুনের নাম সোহাগ আহমদ(২২)। সে বড়লেখা পৌর এলাকার ৪নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক।

গতকাল শনিবার সন্ধ্যার সময় মৌলভী বাজার থেকে মোটরসাইকেল করে বড়লেখায় আসার পথে রাজনগর থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট নেয়ার পথে রাত আনুমানিক ১০ ঘটিকায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।