বিয়ানীবাজারে তিন স্কুল ছাত্রী নিখোঁজ: এলাকায় তোলপাড়

সিলেট নিউজ বিডি ডেস্কঃ বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের দিঘলবাক গ্রাম থেকে এক সাথে তিন স্কুল ছাত্রী নিখোঁজের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।

৬ মার্চ শনিবার সকাল থেকে তাদের পাওয়া যাচ্ছেনা। নিখোঁজ ছাত্রীরা সবাই সমবয়সী ও আত্নীয়। এবং মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া করেন।

পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে আবুল কালাম নামের একজনকে আটক করেছে। উপজেলার শেওলা ইউনিয়নের দিঘলবাক ও ঢেউনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিখোঁজ স্কুলছাত্রীদের একজন শেওলা উচ্চ বিদ্যালয় এবং অপর দু’জন ফেঞ্চুগঞ্জ উপজেলায় লেখাপড়া করেন। ফেঞ্চুগঞ্জের স্কুলছাত্রীরা শেওলা এলাকায় মামার বাড়ি বেড়াতে এসেছিল।

স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হক এরশাদ জানান, দিঘলবাক ও ঢেউনগর গ্রাম থেকে তিন স্কুলছাত্রী একযোগে নিখোঁজ হয়। তাদের অনেক খোঁজাখুজি করেও পাওয়া যাচ্ছেনা। একই এলাকার আব্দুস শুকুর নামের এক পোল্ট্রি ব্যবসায়ী এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে তিনি জানান।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অবণী শংকর কর বলেন, তিন ছাত্রী নিখোঁজের ঘটনার তদন্ত চলছে। আমরা সোর্স নিয়োগ করেছি, নিখোঁজ হয়ার রহস্য দ্রুত উদঘাটন হবে।