দেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে শাবি তালামীয

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: ফেনিতে মাদ্রাসার ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যা ও ঢাকায় শিশু মনির হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় তালামীয শাখা।

১১মার্চ বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন,ফেনীতে মাদ্ররাসা ছাত্রী নুসরাতকে আগুনে পুড়িয়ে ও ঢাকায় শিশু মনির হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতন বেড়েই চলছে, আমরা এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধর্ষক-খুনিদের শাস্তি নিশ্চিতের লক্ষ্যে দ্রুত বিচার ট্রাইবুন্যাল গঠনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানাচ্ছি।

এছাড়াও নারী নির্যাতন ও পাশবিকতা প্রতিরোধে ছাত্র-শিক্ষক,পেশাজীবীসহ সকল দলমতের নাগরিকবৃন্দকে একই প্লাটফর্মে এসে গণআন্দোলনের মাধ্যমে নারী সহিংসতা মুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শাবি তালামীযের সাবেক সভাপতি নিজামুল ইসলাম আব্বাসী,সহ সভাপতি মো. মিজানুর রহমান, শাহিনুর সুজন, সহ- সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, রেদওয়ানুল হক শিমুল, সাংগঠনিক সম্পাদক ইমাদুল ইসলাম।

উপস্থিত ছিলেন, প্রচার সম্পাদক গাউসুল আলম, সহ প্রচার সম্পাদক ফজলু মিয়া, অফিস সম্পাদক সাইদ আলী, সহ প্রশিক্ষণ সম্পাদক মো.আখতারুজ্জামান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আলমগীর মাহবুব, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. মনির হোসাইন প্রমূখ।