মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: ফেনীর সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন এমপি।
নুসরাতের এই মৃত্যু কোনো সভ্য সমাজে মেনে নিতে পারে না উল্লেখ করে তিনি বলেন, আর কোনো নুসরাতকে যেন এমন পৈশাচিক হত্যাকাণ্ডের শিকার না হয় সে জন্য হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণে সরকার সচেষ্ট রয়েছে।
তিনি নুসরাতের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Sylhetnewsbd Online News Paper