সিলেট নিউজ বিডি ডেস্কঃ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা উদযাপনের নির্দেশনার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ আন্জুমানে আল-ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ শতকরা পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ। এ দেশে স্কুল মাদরাসা নির্বিশেষে সকল প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা উদযাপনের নির্দেশ দেয়া হয়েছে। এটা কিসের লক্ষন।
পহেলা বৈশাখ বাংঙ্গালী সংস্কৃতি নামে যে বেহায়াপনা সৃষ্টি করা হয়েছে তা মুসলীম ঘরের ছেলে- মেয়েদের চরিত্রনাশ করা একটি সু কৌশল।
নিঃসন্দেহে এটা কোনো ভালো লক্ষণ নয়। এ নির্দেশনা দেশের সংখ্যাগরিষ্ট মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। এ নির্দেশনা বাতিল করা উচিত। খতিয়ে দেখা উচিত কারা এমন নির্দেশনা দিয়ে সরকারের বিরুদ্ধে মানুষকে উস্কে দেয়ার চক্রান্তে লিপ্ত। তিনি বলেন, মঙ্গল শোভাযাত্রা ইসলাম ধর্ম বিরোধী। এ ধরণের কোনো আয়োজন ইসলামের প্রকৃত আদর্শে বিশ্বাসী কোনো মুসলমান করতে পারে না।
তিনি ১লা বৈশাখে সব ধরণের অপসংস্কৃতি ও বেহায়াপনা থেকে বেঁচে থাকতে সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন। বিজ্ঞপ্তি।
Sylhetnewsbd Online News Paper