সিলেট নিউজ বিডি ডেস্কঃ ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১৩ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হলো বৃহত্তর শাহী ঈদগাহের উদ্যোগে এবং Bangladesh Red Crescent Society(BDRCS) মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।
উক্ত অনুষ্ঠানে রক্ত দানের উপকারিতা সম্পর্কে এবং সচেতনতা মূলক বক্তব্য দিয়ে অনুষ্ঠান আরম্ভ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল এবং অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন মুজিব জাহান রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারের সাবেক সেক্রেটারী মিশফাক আহমদ মিশু ও মুজিব-জাহান ব্লাড ব্যাংকের ইনচার্জ ডাক্তার মোঃ আবু সালেহ খানসহ বক্তব্য রাখেন এহিয়া, আমিনুর রহমান পাপ্পু, রাসেল, পাপলু, কায়ুম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সবাই দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ৪০ব্যাগ রক্ত দান করেন।

Sylhetnewsbd Online News Paper