আহম্মদ কবির,তাহিরপুর থেকেঃ সুনামগঞ্জ টাংগুয়ার হাওরে, বিলুপ্ত প্রজাতির একটি মেছোবাঘ ধরা পড়েছে।১০ই মে শুক্রবার সকালে তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের টাংগুয়ার হাওর সংলগ্ন পাটাবুকা গ্রামের আব্দুল মান্নান নামের এক জেলে, হাওরে মাছ ধরতে গিয়ে মেছোবাঘটি হাওরের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
বর্তমানে মেছোবাঘটি স্থানীয় ইউপি সদস্য শিমুল আহমেদ এর হেফাজতে রয়েছে।
বিলুপ্ত প্রজাতির মেছোবাঘ ধরা পড়েছে সে বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য শিমুল আহমেদ বলেন, বন্যপ্রাণীকে কেউ কেউ বিরলপ্রজাতির চিতা বিড়াল বলছে, কেউ কেউ আবার মেছোবাঘ বলছে, তবে প্রানীটি আমাদের হেফাজতে রয়েছে,আমরা বিভিন্ন যায়গায় যোগাযোগ করেছি মেছোবাঘটি বনে ছেড়ে দেওয়ার জন্য।
Sylhetnewsbd Online News Paper