সিলেট নিউজ বিডি ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এজলাসে সাক্ষ্য গ্রহণকালে অনুমতি ছাড়া অবৈধভাবে ভিডিও ধারণ করার অপরাধে ৪ ঘন্টা হাজতবাস করতে হয়েছে এক বাদীকে।
রবিবার (১২ মে) বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এজলাসে চলাকালিন সময় এই ঘটনাটি ঘটেছে।
ভিডিও ধারণ করা বাদীর নাম জসিম উদ্দিন। তিনি উপজেলার পূর্ব হাতলিয়া গ্রামের মৃত ইছবর আলীর ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, জি-আর ১১৬/১৮ মামলার সাক্ষী গ্রহণকালে আদালতের অনুমতি ছাড়াই অবৈধভাবে গোপনে ভিডিও ধারণ করছিলেন ওই মামলার বাদী জসিম উদ্দিন। ভিডিও ধারণের এই দৃশ্যটি আদালত পুলিশের চোখে ধরা পড়ে। দায়িত্বরত পুলিশ বিষয়টি আদালতকে জানালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম হরিদাস কুমার বাদীকে আদালতের হাজতে নেয়ার নির্দেশ দেন। বিনা অনুমতিতে আদালতে ভিডিও ধারণ দন্ডনীয় অপরাধ। অবশেষে ৪ ঘন্টা হাজত বাসের পর মুচলেখায় দিয়ে ছাড়া পান বাদী জসিম উদ্দিন।
বড়লেখা আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) গোপাল চন্দ্র দত্ত রবিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
Sylhetnewsbd Online News Paper