মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভী বাজারের বড়লেখা উপজেলার দাসের বাজারে রমজান মাস উপলক্ষে ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১৪মে) দুপুর ২ ঘটিকার সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফ উদ্দিন।

জানা গেছে, মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি, দোকানে মূল্য তালিকা না রাখা, ভেজাল পন্য বিক্রিয়,ওজনে কমদেয়া, পচা-বাসী ও দূর্ঘন্ধ যুক্ত ময়দা,দিয়ে জিলাফি,নিমকি ও মিষ্টি তৈরির জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায়,শ্রাবণী মিষ্টি ঘর কে ৪০ হাজার,বাসুদেব মিষ্ট ঘরকে ১০ হাজার ও শাওন মিষ্টি ঘরকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
এছাড়া বাজারের ভিতরের রাস্তার যানজট নিরসনের জন্য রাস্তার উভয় পাশের অবৈধ দোকান ঘরের সামনা রাস্তার উপর থেকে সরানোর জন্য সর্তক করেন। অন্যথায় আইনি ব্যবস্হা গ্রহন করা হবে বলে ভ্রাম্যমান আদালত বলেন।
সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ শরীফ উদ্দিন ভ্রাম্যমান আদালত চালিয়ে ৫৫ হাজার টাকা আদায়ের সত্যতা স্বীকার করে জানান, এধরণের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Sylhetnewsbd Online News Paper