কুলাউড়া,বিশেষ প্রতিনিধি: কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক কাজী মাওঃ ফজলুল হক খান সাহেদ বলেছেন, বদরের চেতনায় উজ্জীবিত হয়ে আত্ম-ত্যাগের মহিমায় মুসলমানদের কাজ করতে হবে। সেই সাথে সমাজের সুবিধা বঞ্চিত মানূষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
২৪ মে, শুক্রবার বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভী বাজারের কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে ঐতিহাসিক বদর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও এতিম – পথশিশুদের নিয়ে ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথির বক্ত্যবে এসব কথা বলেন।
কুলাউড়া পৌর শহরের এক অভিজাত রেষ্টুরেন্টে এ ইফতার মাহফিলে তিনি আর বলেন, মাহে রমজান হচ্ছে মুসলমানদের আত্নশুদ্ধির মাস, এ মাসে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন। আমরা সকলে বেশী করে কোরআন পড়বো, আমাদের ছেলে-মেয়েদের কে সহিশুদ্ধ কোরআন শিক্ষার জন্য পার্শবর্ত্তী কোরআন শিক্ষা কেন্দ্রে দিতেহবে, আমাদের সন্তানেরা যেনো আল্লাহ প্রদত্ত দিনি শিক্ষা লাভ করতে পারে। সে ব্যায়াপারে আমাদের সোচ্চার হতেহবে।

উপজেলা তালামীযের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ হাবিবুন নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আফজাল হোসেন সাজুর সঞ্চালনায়, প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের মুহতারাম অর্থ সম্পাদক খন্দকার অজিউর রহমান আসাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আল-ইসলাহ সদস্য আতিকুর রহমান আখই,জেলা তালামীযের সদস্য আব্দুস শুক্কুর সরকু, জেলা তালামীযের সাধারণ সম্পাদক শেখ কাদের আল হাসান,জেলা তালামীযের প্রচার সম্পাদক মামুনূর রশিদ,কুলাউড়া পৌর আল ইসলাহ’র সভাপতি কাজী মাওঃ খন্দকার ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক জায়েদ বখস্ টিপু, কুলাউড়া জালালিয়া মাদ্রাসার সুপার মোঃ আব্দুস শহিদ,সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি আব্দুল মুক্তাদির, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম , উপজেলা আল ইসলাহ’র যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল মাহবুব জাকির, উপজেলা আল-ইসলাহ’র সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা এবাদুর রহমান, মাওঃ শওকতুল ইসলাম, উপজেলা তালামীযের সাবেক সভাপতি মোঃ শাহজাহান আলম।
Sylhetnewsbd Online News Paper