বড়লেখার আমেরিকা প্রবাসী জয়নুল ইসলাম সন্ত্রাসীদের গুলিতে নিহত

সিলেট নিউজ বিডি ডেস্কঃ মৌলভী বাজারের বড়লেখা উপজেলার আমেরিকা প্রবাসী, মুহাম্মদ জয়নুল ইসলাম, যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েট সিটিতে এক সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।

তাহার পৈতৃক বাড়ি উপজেলার বর্নী ইউনিয়নের কাজিরবন্দ (ছালিয়া) গ্রামে।

তিনি বিগত কয়েক বছর যাবত মিশিগানের ডেট্রয়েট সিটির কাশ্মীর স্ট্রিটে স্ত্রী ও সন্তানসহ বসবাস করে আসছিলেন। তিনি পেশায় একজন ট্যাক্সিচালক ছিলেন। জয়নুল ইসলামের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ২৪শে মে শুক্রবার রাতে তিনি পবিত্র রমজানের তারাবির নামাজ পড়ে ট্যাক্সি ক্যাব নিয়ে বের হন। তিনি সর্বশেষ রাত ১২ ঘটিকায় পরিবারের সাথে কথা বলেন। এর পর থেকে তিনির কোন খবর পাওয়া যাচ্ছিল না।

ধারণা করা হচ্ছে রাত আনুমানিক ১.৩০ ঘটিকা থেকে ৩ ঘটিকার মধ্যে ট্যাক্সি ক্যাব চালানো অবস্থায় দুষ্কৃতিকারীর তাকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় পুলিশ এখন কাউকে গ্রেফতার করতে পারেনি।

মৃত্যুকালে তিনি ৭ সন্তানের জনক ছিলেন যাদের বেশিরভাগই নাবালক ও নাবালিকা।

জয়নুল ইসলাম এর মৃত্যুতে মিশিগানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া বিরাজ করছে। দ্রুত আসামীকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছেন বাংলাদেশি কমিউনিটির সকল নেতৃবৃন্দ।