নিজস্ব প্রতিবেদক :
প্রতি বছরের ন্যায় এবারও সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারে অবস্থিত দি এইডেড হাই স্কুলের ২০০২ ব্যাচের বন্ধুদের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার নগরীর ওসমানী মেডিক্যাল রোডে অবস্থিত ব্যাচের বন্ধু ডা: আব্দুল হাফিজ শাফীর মালিকানাধীন ”ডক্টর’স ক্যাফে ” রেষ্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বন্ধুত্বের মিলন মেলায় উপস্থিত সকল বন্ধুরা স্কুলের স্মৃতি রোমন্থন করেন। ইফতারের আগে ব্যাচের বন্ধু ব্যাংকার সঞ্জীবের প্রস্তাবনায় সদ্য প্রয়াত এইডেড হাই স্কুলের শিক্ষক রঞ্জিত দেবনাথের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় ব্যাচের বন্ধু সিসিক কর্মকর্তা জটিল কিডনি রোগে আক্রান্ত মিজানের জন্য ইফতার পুর্ব একটি দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সিসিক ১০ নং ওয়ার্ড সচিব ওমর মনিহার।
সামনের দিনগুলোতেও এরকম ভাবে ব্যাচের সব বন্ধুরা একত্রিত থেকে বন্ধুত্বের বাঁধন আরো মজবুত করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সকলে। ব্যাচের মধ্যে বিদ্যমান সকল মনমালিন্য ভুলে একসাথে একটি সুখী ও সমৃদ্ধশালী সমাজ গঠনে এবং স্কুলের উন্নয়নে সকলে পাশে থাকবেন বলে অঙ্গীকার করেন ইফতার মাহফিলে উপস্থিত এইডেডিয়ানরা। সাংবাদিক হাসান মো: শামীম কে আহবায়ক করে ব্যাচের ঈদ পুনর্মিলনী বিষয়ক তিন সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয় । কমিটির অন্য সদস্যরা হলেন রাশেদ খান ও রুমেল আহমদ । সফলভাবে ইফতার মাহফিল সম্পন্ন করায় আয়োজদের ধন্যবাদ জানান দৈনিক একাত্তরের কথা’র সাংবাদিক মিসবাহ উদ্দিন আহমদ। সব শেষে পথ শিশুদের মাঝে ইফতার বিতরনের মাধ্যমে শেষ হয় এইডেডিয়ানদের এই মিলন মেলা।

Sylhetnewsbd Online News Paper