বড়লেখায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের গরুর হাট এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ওই যুবকের নাম আবু বক্কর (২০)। সে পৌরসভার হাটবন্দ এলাকার মুহিবুল ইসলামের ছেলে।

শনিবার (০১ জুন) বিকেল সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে বড়লেখা থানার পুলিশ উপ পরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন নাথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে শহরের গরুর হাট এলাকায় অভিযান চালিয়ে উপ পরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন নাথ আবু বক্কর নামের এক যুবককে গ্রেপ্তার করেন। এসময় উপস্থিত লোকজনের সামনে দেহ তল্লাশী করে তার কাছে ১০ পিস ইয়াবা পাওয়া যায়। এগুলো বিক্রির জন্য ঘুরাফেরা করছিল।

বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন নাথ ইয়াবাসহ যুবক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।