সিলেট নিউজ বিডি,নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালামীযে ইসলামীয়া চান্দগ্রাম আঞ্চলিক শাখার উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে চান্দগ্রাম জামে মসজিদ প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন হয়। পরে ঈদ সামগ্রীগুলো দরিদ্র পরিবারগুলোর বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।
এ সময় চান্দগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি ছাদিকুর রহমান সাজু, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন, ঢাকা মহানগর তালামীযের সদস্য জহিরুল ইসলাম, বড়লেখা উপজেলা তালামীযের সাবেক সভাপতি জয়নুল ইসলাম, এমসি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাবু, সিলেট পূর্ব জেলা তালামীযের সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন রিপন, বড়লেখা উপজেলা তালামীযে ইসলামীয়ার সহ সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ, শাখা সদস্য ইশতিয়াক আহমদ, অপু আহমদ, লিটন আহমদ, মাহমুদ হোসেন, এমদাদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। ঈদসামগ্রীর মধ্যে ছিল চিনি, সেমাই, তেল ও ময়দা।
Sylhetnewsbd Online News Paper