সিলেট নিউজ বিডি দেস্কঃ যুক্তরাজ্য প্রবাসী যুবলীগ নেতা নাজমুল হামিদ সেলিম এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ওসমানী নগর উপজেলা ও সর্বস্তরের জনগণকে।
তিনি বলেন,’সিয়াম সাধনার মাধ্যমে ধনী-দরিদ্র, সুখী-অসুখী সব মানুষের জন্য কোনো না কোনোভাবে নিয়ে আসে নির্মল ঈদ আনন্দের আয়োজন। পবিত্র ঈদ ধর্মীয় বিধিবিধানের মাধ্যমে সর্বস্তরের মানুষকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ ও ঐক্যবদ্ধ করে এবং পরস্পরের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শিক্ষা দেয়।
মহান সৃষ্টিকর্তার দরবারে আমাদের প্রার্থনা হলো মানুষের সুখ, শান্তি, হিংসা-বিদ্বেষ মুক্ত জীবনযাপন করতে পারি। আগামী দিনগুলো সুন্দর ও সৌন্দর্যমণ্ডিত হোক! হাসি-খুশি ও ঈদের আনন্দে ভরে উঠুক প্রতিটি প্রাণ। ঈদের আনন্দ ছড়িয়ে দিই সবার প্রাণে-মনে। যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।(বিজ্ঞপ্তি)
Sylhetnewsbd Online News Paper