সংবাদকর্মী আশরাফ জুয়েলের পিতার দাফন সম্পন্ন

সিলেট নিউজ বিডি ডেস্কঃ সংবাদকর্মী আশরাফুর রহমান জুয়েলের পিতা দক্ষিণ ছাতকের ভাতগাঁও ইউনিয়নের আনুজানী পশ্চিমপাড়া মসজিদের মুতাওয়াল্লী মোঃ মর্তুজ আলীর দাফন সম্পন্ন।

৫ জুন বুধবার বেলা ২ঃ১৫ ঘটিকার সময় উনার নিজ গ্রামের বাড়ীতে পূনঃ নির্মাণাধীন আনুজানী পয়েন্ট জামে মসজিদে শত শত মুসল্লির অংশগ্রহণের মধ্যে দিয়ে জানাযা সম্পন্ন করে তাঁর পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

এর আগে তিনি ৪ জুন মঙ্গলবার দিবাগত রাত ১ ঘটিকার সময় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মূত্যু বরণ করেন। তিনি দীর্ঘদিন থেকে মরণ ব্যাধি ক্যান্সার রোগে ভুগছিলেন।

তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার আনুজানী জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা ও দাতা সদস্য এবং আনুজানী পয়েন্ট জামে মসজিদের দীর্ঘদিন থেকে মোতয়াল্লীর দায়িত্বে ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী,১পুত্র ও ১কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করছি। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।