সিলেট নিউজ বিডি ডেস্কঃ ছাতক উপজেলার আনুজানী জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য গণমানুষের আস্তাভাজন সামাজিক ব্যক্তিত্ব মোঃ মর্তুজ আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আনুজানী জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থী বৃন্দ।
এক শোক বিবৃতিতে তাঁরা বলেন, মোঃ মর্তুজ আলীর মত সৎ ব্যক্তির মৃত্যুতে আমাদের এলাকাকাসহ দেশ ও জাতি আজ শোকে মূহ্যমান। দক্ষিণ ছাতকের আনুজানী গ্রামের মরহুম হাজী চেরাগ আলীর সুযোগ্য বড় পুত্র মোঃ মর্তুজ আলী ছিলেন পুরোদমস্তুক সৎ ব্যক্তিত্ব, দক্ষ সংগঠক ও গণমানুষের আস্তাভাজন ব্যাক্তি।
তাঁরা আরও বলেন, মানুষের হৃদয়ে এই আস্তাভাজন সামাজিক ব্যক্তি চিরদিন তাঁর কীর্তির মাধ্যমে বেঁচে থাকবেন।
তাঁরা মোঃ মর্তুজ আলীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
Sylhetnewsbd Online News Paper