বড়লেখায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পালিত

সিলেট নিউজ বিডি ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজার ইউনিয়নের রহমানিয়া টুকা ইসলামী সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়েছে।

৬ জুন বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় সোসাইটির সভাপতি হাফিজ মাওলানা মোঃ আব্দুল মুক্তাদির র’ মোনাজাতের মাধ্যমে রহমানিয়া টুকা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি উদ্ধোধন করা হয়। দুপুর ২ঘটিকা পর্যন্ত প্রায় শতাধিক লোকের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করানোর মাধ্যমে এলাকার জনগণকে স্বেচ্ছায় রক্তদানের জন্য উদ্বুদ্ধ করা হয়।

রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতা করেন,আব্দুছ ছত্তার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আব্দুছ ছালাম,সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক,সোসাইটির সহ সভাপতি হাফিজ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক লায়েক আহমদ,সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান প্রমুখ।