আনুজানী পয়েন্ট জামে মসজিদের মুতওয়াল্লীর মৃত্যুতে শোক প্রকাশ

সিলেট নিউজ বিডি ডেস্কঃ ছাতকের আনুজানী পয়েন্ট জামে মসজিদের মুতওয়াল্লী বিশিষ্ট মুরুব্বী মোঃ মর্তুজ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আনুজানী পয়েন্ট জামে মসজিদ কমিটি।

এক শোক বার্তায় তাঁরা বলেন, মোঃ মর্তুজ আলীর মত ধার্মিক ব্যক্তির মৃত্যুতে আমরা আজ শোকাহত। ছাতক উপজেলার দক্ষিণ ছাতকের ভাতগাঁও ইউনিয়নের আনুজানী গ্রামের মরহুম হাজী চেরাগ আলীর সুযোগ্য বড় পুত্র ও সাংবাদিক আশরাফুর রাহমান জুয়েলের বাবা মোঃ মর্তুজ আলী ছিলেন পুরোদমস্তুক সৎ ধার্মিক ব্যক্তিত্ব, সাধারণ মানুষের প্রিয় ব্যাক্তি। তিনি আমাদের হৃদয়ে চিরদিন তাঁর কীর্তির মাধ্যমে বেঁচে থাকবেন।

তাঁরা মোঃ মর্তুজ আলীর আত্মার মাগফিরাত কামনা করেন শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।