মৌলভীবাজারে প্রথম মহিলা জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন নাজিয়া শিরিন

সিলেট নিউজ বিডি ডেস্ক: মৌলভীবাজারে জেলা প্রশাসক হিসেবে আসছেন নাজিয়া শিরিন। দায়িত্বে থাকা মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামকে জননিরাপত্তা বিভাগের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে।

২০ তম ক্যাডারের নতুন জেলা প্রশাসক নাজিয়া শিরিনের গ্রামের বাড়ী বাগেরহাট জেলায়। তিনি মৌলভীবাজার জেলার প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে শিঘ্রই দ্বায়িত্ব নিবেন বলে জানা গেছে।

এর আগে তিনি নীলফামারীর জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। জনবান্ধব জেলা প্রশাসক হিসেবে নীলফামারীতে সুনাম কুঁড়িয়েছেন তিনি। বদলী ও নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনের ১১ জুন এ আদেশে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ শাহীন ইমরান।