ফেরত যাচ্ছে সিলেট ওসমানি হাসপাতালের ‌‌এ্যানজিওগ্রাম মেশিন!

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট ওসমানি মেডিক্যাল ইউনিভার্সিটি কলেজ এন্ড হাসপাতালে দরিদ্র রোগীদের উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা প্রায় ‌‌‌পঞ্চাশ লক্ষ টাকার একমাত্র সরকারি এ্যানজিওগ্রাম মেশিনটি ফেরত যাচ্ছে!কথিত অসাধু ডাক্তার ও তাদের মদদপূষ্ট টেকনিশিয়ান সিন্ডিকেটের কূট কৌশলের কারনে চলতি সপ্তাহেই নাকি ঢাকার শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে মেশিনটি!! খবরটি ঈদ শুভেচ্ছা বিনিময়ে নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক আত্বীয় একজন সচিব জানান।

দুঃখ প্রকাশ করে তিনি বলেন,”সিলেটের জন্য করতে চাই,কিন্তু পারিনা। এতো লবিং করে দেশের জন্য জাপান থেকে কেনা ৩টি মেশিন এর একটি আমাদের সিলেট দিতে বাধ্য করালাম! অথচ এখন সেটা ঢাকা চলে যাচ্ছে এটাই আমার কষ্ট!
সিলেটে হাসপাতাল করার পক্ষে-বিপক্ষে আন্দোলন হয়!এসব সচেতন নাগরিক যদি এগুলোর দিকে খেয়াল রাখতেন?ওসমানি মেডিকেলে যে সব মেশিন পত্র আছে,দেশের অনেক মেডিকেলে নেই”।তিনি সিলেট এর দায়িত্বশীল মন্ত্রী মহোদয়,রাজনৈতিক নেতৃবৃন্দ,সচেতন নাগরিক,সম্মানিত মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান,এই মেশিনটি যাতে অসাধুরা সিলেট থেকে ঢাকা নিয়ে যেতে না পারে। তিনি আরো বলেন,”আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে থাকলে এটা কখনো হতেই দিতাম না। তাই সিলেটের সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করলেই কাজ হবে বলে আমার বিশ্বাস”।
সুত্রঃ সাংবাদিক ফারুক আলমগীরের ফেসবুক থেকে। সিলেট বার্তা২৪