আহম্মদ কবির,তাহিরপুরঃ সুনামগঞ্জ সরকারি হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে একটি নয়, দুটি নয়, একসাথে তিন সন্তান প্রসব করেছেন।
রবিবার (১৬ জুন) সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কুড়েরপাড়া গ্রামের সুহেল মিয়ার স্ত্রী চমকা বেগম(২২) এই সন্তানগুলো প্রসব করেন।
চমকা বেগমের স্বামী সুহেল মিয়া জানান, ৬ বছর পুর্বে তিনি একই উপজেলার সিরাজ মিয়ার মেয়ে চমকার সাথে তার বিয়ে হয়। বিয়ে ২ বছর পর তাদের মেয়ে সন্তান হয়। ওই সন্তানের ২ বছর পর, তারা স্বামী-স্ত্রী একটি ছেলে সন্তানের আশায় দ্বিতীয় বারের মতো সন্তান নেয়। কিন্তু একটি কন্যা সন্তানের বদলে তাদের ঘরে ২টি মেয়ে ও ২ টি ছেলে সন্তান জন্মায়। এতে ওই পরিবারের সবাই খুব আনন্দিত এবং তারা সবার কাছে দোয়া চেয়েছেন আল্লাহ যেন ওদের বাঁচিয়ে রাখে।
তিনি জানান,উনার সন্তানেরা সুস্থ্য থাকলেও স্ত্রী চমকা বেগম স্বাভাবিক অসুস্থতার কারণে নবজাতকদের নাম রাখা হয়নি। উনার স্ত্রীর সুস্থ্যতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
Sylhetnewsbd Online News Paper