সিলেট নিউজ বিডি ডেস্কঃ বাংলাদেশ জাতীয় সংসদের ২৩০ সংসদীয় এলাকা সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খানের ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মো. কয়েছ মিয়া।
সম্প্রতি বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ডিসিপ্লিন এন্ড প্রিভিলেইজ শাখা থেকে সহকারী পরিচালক নীহার মন্ডল এক অফিস আদেশে মো. কয়েছ মিয়াকে এ নিয়োগের আদেশ দেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
Sylhetnewsbd Online News Paper