সিলেট নিউজ বিডি ডেস্কঃ কোশল বিনিময়কে কেন্দ্র করে মৌলভীবাজারের বড়লেখায় গত নির্বাচনে পরাজিত আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম সুন্দরের হাতে দাসেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন লাঞ্ছিত হয়েছেন।বুধবার (১৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে বড়লেখা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে এই ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক ও পুলিশ পরিদর্শক (তদন্ত)। এ ঘটনায় থানায় সুন্দরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন দাসেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহতাব উদ্দিন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে গত নির্বাচনে পরাজিত আওয়ামী লীগের মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম সুন্দরের সাথে দেখা হয় দাসেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহতাব উদ্দিনের। এসময় মাহতাব উদ্দিন রফিকুল ইসলাম সুন্দরের সাথে কোশল বিনিময় করতে যান। তখন সুন্দর উত্তেজিত হয়ে কথা বলতে শুরু করেন। একপর্যায়ে তিনি মাহতাব উদ্দিনের গায়ে হাত তুলেন। চেয়ার দিয়ে চেপে ধরেন।
পরে ধাক্কা দিয়ে দরজায় ফেলে দেন। এতে মাহতাব উদ্দিনের হাতে ও পায়ে প্রচন্ড আঘাত পান। এসময় উপজেলা প্রকৌশলী, দাসেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ঈরেষ চক্রবর্ত্তীসহ অন্যান্য লোকজন দুজনে আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক ও পুলিশ পরিদর্শক (তদন্ত)। আহত সাবেক চেয়ারম্যান মাহতাব উদ্দিন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
Sylhetnewsbd Online News Paper