সিলেট নিউজ বিডি ডেস্কঃ “নিরাপদ রক্ত,সবার জন্যে” প্রতিপাদ্য শ্লোগানে প্রতি বছরের ন্যায় এবারও বিশ্ব রক্তদাতা দিবস পালন করেছে মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র সিলেট ইউনিট। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার ২০জুন এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
ডাক্তার মোঃ আবু সালেহ খানের সভাপতিত্বে ও সাইফুর রহমান খোকনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল সহ কার্যকারী নির্বাহী কমিটির সদস্য সুয়েব আহমদ, মুসতাক আহমদ পলাশ, সাবেক যুব প্রধান এনামুল হক সুহেল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রকে বেগবান করতে রক্তদাতাদের নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সহায়তা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে তাঁরা স্বেচ্ছায় রক্তদানের জন্য বাংলাদেশের সবাইকে আহবান করেন।
অনুষ্টানে স্বেচ্ছায় রক্তদানে যারা উদ্ভুদ্ধ হয়ে এগিয়ে এসে মানুষের জীবন বাঁচাতে সাহায্য করেছেন তাদের সম্মাননা প্রদান করা হয়। সর্বোচ্চ রক্তদাতা ৫৪ জনকে সন্মাননা প্রদান করা হয়।

Sylhetnewsbd Online News Paper