বড়লেখায় বিয়ানীবাজারের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেটের বিয়ানীবাজার থানার একটি চুরির মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সালেহ আহমদ (৫৫) কে বিয়ানীবাজার থানা পুলিশ বড়লেখা থানার সহায়তায় বড়লেখা উপজেলার কুইয়ারীটিলা গ্রাম থেকে গ্রেফতার করেছে।

(৯জুলাই) মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানার এএসআই জিতু মিয়া ও এএসআই তালেব আলী এবং বড়লেখা থানার এএসআই পিযুষ দাসের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতার আসামী সালেহ আহমদ বিয়ানীবাজার উপজেলার ছোটদেশ গ্রামের মৃত মোস্তফা উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানাযায়, বিয়ানীবাজার থানার জি.আর-৩১/৯০ নং চুরির মামলার রায়ে আসামী সালেহ আহমদের বিরুদ্ধে ৩৮০, ৪৫৭ ও ৫১১ ধারায় ৪ বছরের সাজা প্রদান করেন সিলেট ম্যাজিষ্ট্রেট আদালত।রায়ের পর থেকে সে আত্মগোপন করে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির কুইয়ারীটিলা গ্রামে প্রায় ১৭ বছরধরে বসবাস করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানার এএসআই জিতু মিয়া ও এএসআই তালেব আলী বড়লেখার থানার এএসআই পিযুষ দাসের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

বড়লেখা থানার ওসি (তদন্ত) মো. জসীম বিয়ানীবাজার থানার একটি মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী সালেহ আহমদকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারের পরই তাকে বিয়ানীবাজার থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর বলেন,থানার জি.আর-৩১/৯০ নং চুরির মামলার রায়ে আসামী সালেহ আহমদের বিরুদ্ধে ৪ বছরের সাজা প্রদান করেন সিলেট ম্যাজিষ্ট্রেট আদালত।রায়ের পর থেকে সে আত্মগোপন করে (৯জুলাই) মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানার এএসআই জিতু মিয়া ও এএসআই তালেব আলী এবং বড়লেখা থানার এএসআই পিযুষ দাসের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।১০ জুলাই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাটানো হয়েছে।