মস্তফা উদ্দিনঃ বৃহস্পতিবার (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল,র্যালী, আলোচনা সভা, ক্রেস্ট এবং প্রশংসাপত্র প্রদান।
সকাল সাড়ে ১০টার দিকে বর্ণাঢ্য র্যালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়। র্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক ফারুক আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমীন আক্তার, সুজানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নছিব আলী, বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, ডা. আব্দুল মুকিত প্রমুখ।
সভা শেষে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে অবদানের জন্য বড়লেখায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক প্রীতম কান্তি দে, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ বড়লেখা সদর ইউনিয়ন, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শিকা বড়লেখা সদর ক্লিনিকের মোছাম্মৎ দিলারা বেগম, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী শিপ্রা রানী পাল, শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা মো. ছামিদুল ইসলাম, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান উত্তর শাহবাজপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে ক্রেস্ট এবং প্রশংসাপত্র প্রদান করে পুরস্কৃত করা হয়।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়েদ উল্লাহ খান, বড়লেখা সদর ইউনিয়নের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ লুৎফুর রহমান, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা ইয়াসমিন, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ সুমন কুমার দাস, পরিবার পরিকল্পনা পরিদর্শক উত্তম কুমার দে, সুমন চন্দ্র নাথ, পরিদর্শিকা মনোয়ারা বেগম, পরিবার পরিকল্পনা সহকারী সীমা রানী সরকার, আবুল কালাম আজাদ, দুলাল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
Sylhetnewsbd Online News Paper