ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। “মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনাতয়নে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
সভায় বক্তব্য রাখেন, জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উদ্যাপন কমিটি ওসমানীনগরের সদস্য সচিব ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো : আব্দুস সালাম, উপ-সহকারী প্রকৌশলী আলমগীর রেজা, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সহ-সাধারন সম্পাদক মলয় চক্রবর্তী, সাংবাদিক মুহিব হাসান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক শাহীন চৌধুরী, ফজলুর রহমান, শরীফ চৌধুরী, ছমির আহমদ।
সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে। বর্তমানে দেশের মোট জিডিপির উল্লেখযোগ্য অংশ মৎস্য খাত থেকে আসে। সভায় উপজেলার বিভিন্ন মাছ বাজারে ফরমালিন বিরোধী অভিযান চালানো হবে বলে জানানো হয়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা মো : আব্দুস সালাম জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
Sylhetnewsbd Online News Paper