তাহিরপুরে অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়ে ভস্মীভূত

তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জ তাহিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি দোকান থেকে নিষিদ্ধ কারেন্ট জল জব্দ করে জনসম্মুখে উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসের সামনে আগুনে পুড়ে ভস্মীভূত করা হয়। এছাড়াও অভিযানে তাহিরপুর বাজারের আলী হোসেন নামে ১ ব্যাবসায়ীকে ৩ হাজার টাকা জড়িমানা করা হয়েছে। আগুনে পুড়িয়ে দেওয়া জালগুলোর আনুমানিক মুল্য প্রায় ৭ লক্ষাধিক টাকা।

বৃহস্পতিবার (১৮জুলাই) বেলা ১২ টায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি মো: মুনতাসির হাসান পলাশ।
এ সময় সঙ্গে ছিলেন তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন। তাহিরপুর সদর বাজারের ব্যাবসায়ী আলী হোসেন,শাহিন মিয়া ও সিরাজুল মিয়ার দোকানে অভিযান চালিয়ে ট জালগুলো জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো পরে জনসম্মুখে উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসের সামনে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।