ওসমানীনগরে মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত

সিলেট নিউজ বিডি ডেস্কঃ “মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষে ওসমানীনগরে র‌্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র‌্যালিটি বের হয়ে সিলেট- ঢাকা মহাসড়কের গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনিছুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আলমগীর রেজার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা মো: আব্দুস সালাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এম আল মামুন, জেলা আওয়ামীলীগের সদস্য আবদাল মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া, সেচ্ছাসেবকলীগের আহব্বায়ক চঞ্চল পাল, ১নং উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, মো: আজির উদ্দিন, এনজিও সংস্থা সূচনার মো: মিজানুর রহমান প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মুহিব হাসান, উপজেলা অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মলয় চক্রবর্তী, কোষাধ্যক্ষ শাহীন চৌধুরী, ফজলুর রহমান ও শরিফ আহমদ চৌধুরী ও বিভিন্ন এনজিও সংস্থার সদস্য প্রমুখ।