নেত্রকোনায় ব্যাগের ভেতর শিশুর কাটা মাথা পাওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

সিলেট নিউজ বিডি ডেস্কঃ নেত্রকোনা শহরের নিউ টাউন এলাকায় ব্যাগের ভেতর শিশুর কাটা মাথা পাওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা।

বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে শহরের নিউ টাউনের অনন্ত পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, চোর সন্দেহ করে এক ব্যক্তির ব্যাগ তল্লাশি করে স্থানীয় জনতা। তখন ব্যাগের ভেতর এক শিশুর কাটা মাথা দেখতে পায় এলাকাবাসী।

তখন তারা উত্তেজিত হয়ে ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে। পরে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনা কি কারণে ঘটেছে তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

সূত্র-বাংলাদেশ প্রতিদিন