নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখায় প্রাথমিক বিদ্যালয়ের নব-র্নিমিত ভবনের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
১৯ জুলাই শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিছরাবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন মন্ত্রী।
ভবন র্নিমানে সরকারের প্রায় ৮৯ লক্ষ টাকা ব্যয়ে হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আল ইমরান, উপজেলা নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান পংকী প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper