ওসমানীনগরের বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করলেন শফিক চৌধুরী

ফজলুর মিয়াঃ ওসমানীনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উমরপুর ইউনিয়নের ৬টি ওয়ার্ডের দেড় শতাধিক বন্যার্ত পারবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উমরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া। ইউনিয়ন সচিব মারুতি নন্দন দাম ও ইউপি সদস্য রোকন আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তৃতা করেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তৃতা করেন, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, আওয়ামীলীগ নেতা পিনাক পানি ভট্রাচার্য, সৈয়দ নেছাওর আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক চঞ্চল পাল, যুবলীগ নেতা মনির মিয়া, দিলদার আলী, সুমন সুত্রধর, ইউপি সদস্য সোহেল আহমদ, সৈয়দ মাসুদ আলী, আমিরুল সিকদার, সাবানা বেগম, মাহফুজুর রহমান আখলু, আব্দুল আলীম খোকন, সাংবাদিক আনা মিয়া ফজলু মিয়া, স্থানীয় বাসিন্দা মইন উদ্দিন মোহন, আব্দুল খালিক, জুয়েল আহমদ, রুকন মিয়া, এমরান আহমদ, আব্দুর রকির, আনহার আহমদ, আনর আলী, আশিক আলী, খালেদ মিয়া ও মাহবুব রহমান, আলমগীর রেজা, জামিল, মুত্তালিব, মিজানুর রহমান ও রুনা বেগম প্রমুখ।