বড়লেখায় বিশাল আকৃতির অজগর সাপ, উৎসুক জনতার ভিড়

মস্তফা উদ্দিন: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় উত্তর শাহবাজপুর ইউনিয়নের গাছের সরু ডালে বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা।

২৩ জুলাই মঙ্গলবার দুপুরের দিকে ইউনিয়নের ভবানীপুর গ্রামের গোরস্থানের একটি শিরিষ গাছের ডালে সাপটি দেখতে পান স্থানীয় লোকজন।

এ সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে এলাকা সহ পার্শবর্ত্তী উপজেলায়। সাপটি দেখতে শত শত মানুষজন সেখানে ভীড় করেন।
এদিকে খবর পেয়ে স্থানীয় বনবিভাগের কর্মকর্তা ও শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে।

বনবিভাগের বড়লেখা রেঞ্জের সহযোগী রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। এখানে পুলিশও আছে। সাপটি একটি গাছের ডালে পেছিয়ে আছে। ধরণা করা হচ্ছে-সাপটি প্রায় ১০-১৫ ফুটের মতো লম্বা হবে। সাপটি দেখতে শত শত মানুষ ভীড় জমাচ্ছন।

মৌলভীবাজার বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের লোকজন বিষয়টি জানিয়েছে। তারা এসে সাপটি উদ্ধার করবেন।