নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজারে চারটি দোকানে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। ২৮ জুলাই রবিবার দিবাগত রাতে দোকানের সাটার ভেঙ্গে নগদ অর্থ, মোবাইল ফোন ও মালামাল চুরি হয়। এতে সকল ব্যবসায়ীদের প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তাদের দাবি।
অপ
জানা যায়, দাসের বাজার ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রপিক উদ্দিনের ভুষিমালের দোকান, ইসলাম উদ্দিনের (রড় সিমেন্ট দোকান),মো. ফয়জু রহমান ও মো. মজনু মিয়ার মোদি দোকানের সাটার ভেঙ্গে নগদ টাকা সহ প্রায় এক লক্ষ টাকার মালামাল নিয়ে যায় চোর চক্র। খবর পেয়ে বড়লেখা থানার এসআই কৃষ্ণন মোহন নাথ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দোকানের মালিক মো. রপিক উদ্দিন, ইসলাম উদ্দিন, ফয়জু রহমান ও মজনু মিয়া অভিযোগ করে বলেন, বাজারে তিন জন পাহারাদার থাকাসত্তে সাটার ভেঙ্গে চুরির হল, পাহারাদার বলতে পারেনা। যেভাবে চারটি দোকানের সাটার ভাঙ্গা হয়েছে তারা শব্দ শুনলনা এমন কি বাজারের বনিক সমিতির সভাপতি ও সম্পাদকে জানাইনি। একি গ্রামের চারটি দোকানে চুরি হল ব্যায়াপারটি রহস্যজনক মনে হচ্ছে।
এব্যায়াপারে বাজারের বনিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন আমরা দোকান গুলো দেখেছি, একি সাথে সাটার ভেঙ্গে চারটি দোকানে চুরি হয়েছে, আমরা এ ব্যায়াপারে বাজারের সকল ব্যাবসায়ী দেরকে নিয়ে জরুরি সভা আহবান করেছি বিষয়টি ক্ষতিয়ে দেখব।
এ ব্যাপারে বড়লেখা থানার এসআই কৃষ্ণন মোহন নাথ ঘটনাস্থল পরিদর্শন কালে বলেন, একি সাথে চারটি দোকানে চুরির বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। বাজারের বনিক সমিতির সাথে আলাপ হয়েছে। তারা জরুরী সভা-আহবান করেছে। থানায় অভিযোগ দিলে বিষয়টি গুরুত্বস হকারে তদন্ত করা হবে। তবে এসব ঘটনায় অপরাধী সনাক্তে স্থানীয়দেরও সহযোগিতা প্রয়োজন।
Sylhetnewsbd Online News Paper