মস্তফা উদ্দিন: মৌলভীবাজারের বড়লেখায় ‘ছেলেধরা’ গুজবে অাতঙ্কিত না হতে অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীকে সচেতন করার লক্ষ্যে বড়লেখা থানা পুলিশের প্রচারণা অব্যাহত রয়েছে।
প্রচারণার ধারাবাহিকতায় সোমবার (২৯ জুলাই) দাসের বাজার উচ্চ বিদ্যালয় ও জিনিয়ার্স একাডেমীর শিক্ষার্থীদের মধ্যে সচেতনতার জন্য বড়লেখা থানার এস আই কৃষ্ণন মোহন নাথ এ প্রচারণা চালান।
এব্যায়াপারে এস আই কৃষ্ণন মোহন নাথ
শিক্ষার্থীদের বলেন ‘ছেলেধরা’বিষয়টি একটি কু চক্রী মহল আতঙ্ক ছড়িয়েছে। তোমরা আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। রাস্তায় যদি কোন অপরিচিত ব্যাক্তি চকলেট বা অন্য কিছু খাবারের জন্য দে তোমরা তা নিবেনা। কেউ যদি গাড়ির কাছে আসতে অপরিচিত কেউ ডাকে তোমরা যাবেনা। পরিচিত কাউকে সাথে সাথে বিষয়টি জানাবে। অথবা থানায় যোগাযোগ করবে।

এব্যায়াপারে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, ‘ছেলেধরা গুজব এড়াতে প্রচারণা কার্যক্রম অব্যাহত রেখেছি। আমরা ভিবিন্ন স্কুলে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রচারণা চালাচ্ছি। ছেলেধরা বিষয়টি একটি কু চক্রী মহল আতংক ছড়িয়েছে, আমরা বিভিন্ন মিডিয়া ও প্রচারণা লিফলেট বিতরণ করে ছেলেধরা গুজবে কান না দেয়ার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। ছেলেধরা ভয়ে যারা স্কুলে আসতোনা এখন আসছে।গুজবে কান না দিয়ে শিক্ষক, অভিবাক ও এলাকাবাসী সচেতন থাকতে হবে। এলাকায় সন্দেহ জনক কাউকে দেখলে গনপিটুনি না দিয়ে পুলিশ কে খবর দেয়ার জন্য বলেন।
Sylhetnewsbd Online News Paper