মোস্তফা উদ্দিন: ধর্ম শিক্ষাই পারে সুন্দর চরিত্ররের অধিকারী বানাতে, তাই নৈতিকতার অবক্ষয় রোধে মুসলমানদের ইসলামের শিক্ষা সর্বান্তকরণে গ্রহণ করতে হবে। সর্বপ্রথম আমাদেরকে পরিবার থেকে নৈতিকতার শিক্ষা শুরু করতে হবে। আমরা যদি প্রিয় নবীর আদর্শ গ্রহণ করতে পারি তাহলে নৈতিকতার অবক্ষয় সহজেই রোধ করা সম্ভব। এ সমাজ থেকে অন্যায় অবিচার দূরিভুত করতে ধর্মিয় অনুসাশন মেনে ছলতে হবে। সর্বোপরি আখিরাতমুখী জীবনদর্শনই সামাজিক অবক্ষয় রোধ করতে পারে।
গতকাল ২৮ জুলাই, রবিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঢাকা মহানগর এর উদ্যোগে আয়োজিত “নৈতিকতার অবক্ষয় রোধে ইসলামী মূল্যবোধের ভূমিকা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি এ কথাগুলো বলেন।
মন্ত্রী আরো বলেন-সর্বদা আমাদের কথা ও কাজে মিল রেখে চলতে হবে। তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এর কূফল বর্ণনা করে বলেন, এর অপব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে ।
অনুষ্ঠিত সেমিনারে মহানগরী সভাপতি মোঃ মুজিবুর রহমান-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী,দৈনিক ইনকিলাব পত্রিকার নির্বাহী সম্পাদক মাওলানা কবি রূহুল আমীন খান, ফরিদগঞ্জ আলিয়া মাদরাসা’র প্রিন্সিপাল ড.মাওলানা এ কে এম মাহবুবুর রহমান, বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট সৈয়দ আমিমুল ইসলাম সাজী,তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ মাছুম আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ উসমান গণী, জার্মানির বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন সিরাজী, ঢাকা মহানগর কারি সোসাইটির সভাপতি মাওলানা আবু সাদেক মোঃ ইকবাল খন্দকার ও ঢাকা মহানগর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা আখতার হোসাইন জাহেদ।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেন – নৈতিক অবক্ষয়ের পিছনে অনেক কারণ আছে। এর মধ্যে অন্যতম ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের অপব্যবহার। আজ ইসলামী শিক্ষা থেকে যুব সমাজ সরেগিয়ে নৈতিক অবক্ষয় গঠছে,শিক্ষিতদের কেউ কেউ অনৈতিকতায় জড়িয়ে পড়ার খবরও পাওয়া যায়। এ সমাজে আল্লাহ প্রদত্ত ধর্মিয় শিক্ষার প্রকৃত অর্থের প্রচার প্রসার ও যুব সমাজের মোধ্য তুলেদরা যায় তাহলে সমাজে ফিরে আসবে শান্তি। এদেশ ও সমাজ থেকে ধর্ষন,খুন, চুরি,রাহাজানি থেকে পরিত্রাণ পেতেহলে
ইলমে জাহিরের সাথে আউলিয়ায়ে কেরামের অনুসরণে আত্মশুদ্ধির পথে হাটলে এ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। পবিত্র হাদিস শরীফে এ অবক্ষয় থেকে বাচাঁর অনেক আমল রয়েছে, যেমন-আল্লাহ প্রদত্ত ফরজ নামাজ আদায় করা, কোরআন পড়া, রোযা রাখা, হিংসা না করা,মানুষের ক্ষতি সাধন না করা এবং আল্লাহর কাছে দোয়া করা।
দৈনিক ইনকিলাব-এর নির্বাহী সম্পাদক মাওলানা কবি রূহুল আমীন খান বলেন- আল্লাহর ভয় জাগরিত করতে পারলে নৈতিক অবক্ষয় রোধ করা সম্ভব । অনৈতিকতা হতে হেফাজতের অন্যতম একটি উপায় হলো আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হওয়া। রাসূল (সঃ) ও ছাহাবিদের পথ অনূসরণ করা।
প্রধান বক্তার বক্তব্যে তালামীযের কেন্দ্রীয় সভাপতি আখতার হোসাইন জাহেদ বলেন, সামাজিক অবক্ষয় রোধ করতে শিক্ষার সকল স্তরে নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। তালামীযে ইসলামিয়া তরুণ-যুবকদের নৈতিক চরিত্র উন্নয়নের লক্ষে সুপরিকল্পিত কর্মসূচির মাধ্যমে যুগযুগ ধরে কাজ করে যাচ্ছে।

অন্যদের মোধ্য উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আল-ইসলাহ’র সহ-সাধারণ সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, লতিফিয়া হিফযুল কুরআন ঢাকার শিক্ষক মাওলানা শাহিদ আহমদ, হাফিয মাওলানা ফখরুল ইসলাম, মাদরাসা ই দারুল হাবীব’র উপদেষ্টা আলহাজ্জ মোঃ দেলোয়ার হোসেন ও নেত্রকোনা জেলা তালামীয সভাপতি হাফিজ আব্দুস সামাদ প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper