সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেট জেলা যুবলীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে বিজয়ী হয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদক দুই শামীম। এর মধ্যে ১১৫ ভোট পেয়ে ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমদ সভাপতি হয়েছেন। আর ১০৭ ভোটে পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ।
২৯ জুলাই সোমবার রাত ৯টায় বিজয়ীদের নাম ঘোষণা করেন যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরআগে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ।
প্রাপ্ত ফলাফলে সভাপতি পদে বিজয়ী শামীম আহমদ পেয়েছেন ১১৫ ভোট। তার নিকটতম প্রার্থী ছিলেন মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন। তিনি পেয়েছেন ৮৬ ভোট। আর সভাপতি পদের অপর প্রার্থী অ্যাডভোকেট মো. আলমগীর পেয়েছেন ৭৩ ভোট।
আর সাধারণ সম্পাদক পদে বিজয়ী শামীম আহমদ পেয়েছেন ১০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব ছিলেনজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম। তিনি পেয়েছেন ৭১ ভোট। আর সাধারণ সম্পাদক পদের অপর প্রার্থী অ্যাডভোকেট আফসর পেয়েছেন ৬৭ ভোট ও অ্যাডভোকেট জাহিদ সারোয়ার সবুজ পেয়েছেন ৩৩ ভোট।
Sylhetnewsbd Online News Paper