শোকাবহ আগষ্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন করেছে বড়লেখা যুবলীগ

নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার শোকাবহ আগষ্টের প্রথম দিন। শোকের মাসে প্রত্যয় ও শপথে শোককে শক্তিতে পরিণত করার অভয়মন্ত্রে আবার উদ্দীপিত হবে বাঙালি জাতি। দেখতে দেখতে জাতির পিতা হত্যার কালো অধ্যায়ের ৪৩ বছর পূর্তি হলো।

কৃতজ্ঞ বাঙালি জাতি মাসব্যাপী নানা কর্মসূচীর মাধ্যমে স্মরণ করবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

তাই শোকাবহ আগস্টের প্রথম প্রহরে মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করেছে বড়লেখা উপজেলা যুবলীগ।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে এই কর্মসূচী পালন করা হয়।

এসময় উপজেলা যুবলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা যুবলীগ নেতা ছালেহ্ আহমদ জুয়েল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিজানুর রহমান মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা ও সাংগঠনিক সম্পাদক এনাম উদ্দিন, বড়লেখা সদর ইউপি যুবলীগের সভাপতি জালাল আহমদ, সহসভাপতি আব্দুল কাদির, পৌর যুবলীগ নেতা জালাল আহমদ, বুলবুল আহমদ, কামাল আহমদ, পাপ্পু, আব্দুর রহমান, এমদাদুওল হক, নাজমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
তগ