মস্তফা উদ্দিন: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন’ এই স্লোগানে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ আয়োজনে এবং সিএনআরএস সূচনা প্রকল্পের সহযোগিতায় বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও সূচনা প্রকল্পের পুষ্টি কর্মকর্তা মো. আল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশানার (ভূমি) মো.শরীফ উদ্দিন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. শারমিন আক্তার, বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক,উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল আলম খান, কৃষি কর্মকর্তা দেবল সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিজ মিঞা, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সেলিনা ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন,সূচনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সৈয়দ আব্দুস সামাদ, মনিটরিং কর্মকর্তা তাওহিদ কামাল তাপস প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper