মৌলভীবাজার জেলা সদরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসা

মৌলভীবাজার প্রতিবেধকঃ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে মৌলভীবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপিট উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসা। শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্টান হওয়ায় পুরুষ্কার গ্রহণ করছেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতী মওলানা বশির আহমদ।

উপস্থিত ছিলেন, মৌলভীবাজার উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, ইউএনও জনাব মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ মিয়া, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুর রহমান। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা হওয়ার পেছনে মাদ্রাসার অধ্যক্ষ, মেনেজিং কমিটি, শিক্ষক বৃন্দ ও অবিভাবকগনের ভূমিকা অতুলনীয়।