বড়লেখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে অর্থ ও জুতা তৈরীর উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে মুচি সম্প্রদায়ের মধ্যে নগদ অর্থ ও জুতা তৈরীর উপকরণ বিতরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় ১৮-১৯অর্থ বছরের (৩য়-৪র্থ) কিস্তির বরাদ্দকৃত অর্থ ও জুতা তৈরীর উপকরণ গত (৩০ জুলাই) মঙ্গলবার বড়লেখা উপজেলা প্রসাশন কার্যালয়ে ১০টি পরিবারের মধ্যে বিতরণ করাহয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান,উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়েদ উল্লাহ খান প্রমূখ উপস্থিত ছিলেন।