সিলেট নিউজ বিডি ডেস্কঃ সুনামগঞ্জ জেলার নবগঠিত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় রাত হলেই ডাকাতের ভয়ে ঘুম নেই হাওর পারের মানুষের। প্রতিদিনই ডাকাতির আতঙ্ক জনমনে ভয় ভিতির সৃষ্টি হচ্ছে।
জানা যায়,পশ্চিম ভিরগাঁও ইউনিয়েনের আশকুড়ি,জয়শিধ্বি,বউরমা সহ আশেপাশের প্রায় অনেক গ্রামে ডাকাতরা ইঞ্জিল চালিত নৌকা দিয়ে প্রতিদিনই হাওরে ঘুরাঘুরি করে। সুযোগ পেলেই বাড়ীতে হানা দেয়ার চেষ্টা করে তারা।
কিন্তু ডাকাতদের অবস্থায় পর্যবেক্ষক করে পাশের অন্যন্য গ্রামে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে সবাই মিলে ডাকাতদের হানা দিলে পালিয়ে যায়। এ রকম নিত্যদিনের কাহিনী হয়ে দাঁড়িয়েছে হাওরপাড়ের বাসীন্দাদের।
Sylhetnewsbd Online News Paper