রাসেল আহমেদ দীপু
—————————-
আমি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার অন্তর্ভুক্ত দক্ষিণের দোলার বাজার ইউনিয়নের রাউলী গ্রামের একজন নাগরিক। আমি যেতেতু এই এলাকারই সন্তান ছোটবেলা থেকে বড় হয়ে ওঠেছি একটা জিনিস আমার চোখে প্রতিয়মান হচ্ছে যে এই এলাকা বা অঞ্চলে কোন সুযোগ সুবিদা নেই। মূল কথায় আসি প্রায় কয়েকদিন ধরে সোসিয়্যাল মিডিয়া ফেইসবুকে লক্ষ্য করছি যে, “দক্ষিণ ছাতক উপজেলা চাই” শিরোনামে অনেকেই পোস্ট ও পাশাপাশি লেখালেখি করছেন, আমিও এই দক্ষিন অঞ্চলের সন্তান তাই ভাবলাম এই অঞ্চলেই সন্তান হিসেবে আমার দায়িত্ব রয়েছে বলে অল্প কিছু লেখা তুলে ধরলাম। আমার এই ক্ষুদ্র বার্তা যদি এই অঞ্চলের নাগরিকদের কাছে নায্যদাবী বা আন্দোলনের কিছুটা প্রয়াস পায় নিজে ধন্য মনে করবো।
দক্ষিন অঞ্চলের নাগরিকগণ দীর্ঘদিন ধরে নানা রকম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এই এলাকার যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। প্রশাসনিক কাজে অথবা চিকিৎসার জন্য উপজেলা শহরে যেতে কতই কষ্ট করতে হয়। উপজেলা সদর প্রায় ৫৫ কি. মি দূরে অবস্থিত থাকায় নিজ উপজেলার সাথে জনগণের সামাজিক ও প্রশাসনিক কাঠামো রক্ষা কঠিনতর হয়ে পড়েছে। সামাজিক রাজনৈতিক ও অথর্নৈতিক দিক থেকে পিছিয়ে আছে এ অঞ্চলের নাগরিকগণ। তাই এই সব উপরোক্ত বিষয়ে বৈষম্য রয়েছে বলেই দক্ষিন অঞ্চলের মানুষের এসব বৈষম্য থেকে মুক্তি পেতে পূর্বপুরুষেরাই “দক্ষিণ ছাতক উপজেলা” করার দাবী জানিয়ে আসছিলেন, যখন সুনামগঞ্জ মহকুমা তখন থেকেই এই দাবী।
ছাতক উপজেলার দক্ষিন দিকের এমন কয়েকটি ইউনিয়ন রয়েছে যেমন- ভাতগাঁও, দোলারবাজার, সিচাপইড় ইউনিয়নের লোকজন ছাতক শহরে যেতে হলে দীর্ঘ সময় ব্যয় হয়, সময়ের অভাবে কোন কাজের কাজ ঠিক মত হয় না। উপজেলা শহরে যেতে সময় লাগে ৩-৪ ঘন্টা এবং গাড়ি পরিবর্তন করতে হয় ৪-৫ টা যদি কোন সংঘর্ষ বা ডাকাতি সংগটিত হয় সে ক্ষেত্রে পুলিশ যেতে সময় লাগে ৩-৪ ঘন্টা।
তাই আমাদের দাবি, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে বৃহত্তর ছাতক উপজেলাকে পুনর্গঠন করে সর্বদক্ষিণ প্রান্তের দোলার বাজার, ছৈলা আফজলাবাদ, গোবিন্দগঞ্জ-সৈয়দেরগাঁও, দক্ষিণ খুরমা, সিংচাপইড় ও ভাতগাঁও ছয়টি ইউনিয়ন নিয়ে “দক্ষিণ ছাতক” নামে একটি নতুন উপজেলা গঠন করা দক্ষিণ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবী।
এ ছাড়া সুনামগঞ্জ মহা সড়কের সাথে দক্ষিণের যে তিনটি সংযোগ সড়ক রয়েছে জালালপুর হতে লামা রসুলগঞ্জ, কেতক হতে সিরাজগঞ্জ ও হায়দরপুর সড়ক, জাউয়া লক্ষমসোম হতে জিয়াপুর ভাতগাও সড়কটির দ্রুত সংস্কারের মাধ্যমে চলাচলের ব্যবস্হা করা অতি জরুরী। যোগাযোগ ব্যবস্হা ভাল না থাকায় জেলা শহর গুলোতে যোগাযোগ ব্যবস্থা দিন দিনে ব্যহত হচ্ছে।তাছাড়া এলাকার ছেলে-মেয়েদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে। তারই পাশাপাশি এলাকাবাসীর আরো অনেক যুক্তিসংগত দাবি রয়েছে।
সরকার উল্লিখিত দাবি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, এটিই আমাদের এলাকার নাগরিকদের প্রত্যাশা। আমি সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে আবেদন জানাই অনতিবিলম্বে একটি “নতুন উপজেলা” দেয়ার জন্য। আর এই উপজেলাটি দক্ষিণ ছাতকের মধ্যবর্তী কোন একটি স্হানে “দক্ষিণ ছাতক উপজেলা” নামে নাম করণ করার দাবী জানাই। উল্লেখ্য, ছাতক একটি প্রাচীন অঞ্চল তাই ছাতকের সুনাম আর খ্যাতি বিশ্বজুড়ে সম্মৃদ্ধ ও সুপরিচিত। এজন্যই ছাতক নামটির সাথে সম্পর্কযুক্ত রেখেই “দক্ষিন ছাতক উপজেলা” নামে নতুন উপজেলা করা হউক। এটা আমার, আমাদের, এলাকার, অঞ্চলের সর্বমহলের দীর্ঘদিনের দাবী।
রাসেল আহমেদ দীপু
লেখক ও গবেষক,তরুন শিক্ষাবিদ।
Sylhetnewsbd Online News Paper